হয়রানির শিকার হচ্ছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে যাতায়াতকারীরা। চেকপোস্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত আধা কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। নিরুপায় হয়ে রোদ-বৃষ্টির মধ্যেই ভারী ব্যাগ নিয়ে সীমান্ত এলাকা দিয়ে ভারত পাড়ি দিচ্ছেন সবাই।
২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে চালু হয় ইমিগ্রেশন। এতে ভারত, নেপাল ও ভুটানের সাথে যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হয়। ভ্রমণ, তীর্থ যাত্রা, ব্যবসায়িক কাজ বা চিকিৎসাসহ নানা প্রয়োজনে দিন দিন এই ইমিগ্রেশনের ব্যবহার বাড়ছে।
এতদিন ভালোভাবে যাতায়াত করা গেলেও, এখন নতুন করে দুর্ভোগে পড়তে হচ্ছে যাতায়াতকারীদের। বাংলাবান্ধা ইমিগ্রেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সম্প্রতি পরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজিবি। এতে ব্যাগ ও লাগেজ নিয়ে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। একজন যাত্রী বলেন, ‘ভারত যেমন তাদের বর্ডার পর্যন্ত আমাদের নামিয়ে দিয়ে গেলো, আমাদের এখানে তেমন কোন ব্যবস্থা নেই। এখানে এরকম ব্যবস্থার দাবি জানাচ্ছি’।
যাত্রীদের দাবি নিষেধাজ্ঞা না দিয়ে নিয়ন্ত্রিত ব্যবস্থায় জিরো পয়েন্ট পর্যন্ত যানবাহন চলাচলের সুবিধা দেয়া হোক। আরেক যাত্রী জানান, ‘যদি ট্রলি বা অটোর ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়। যত তাড়াতাড়ি সম্ভব এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা উচিত’।
Sidebar
এই সম্পর্কিত আরো খবর
আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত
রাজধানীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা এসব ঘটনার মাধ্যমে সাময়িক আতঙ্ক ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
ডিএসসিসি প্রশাসকের ঝটিকা পরিদর্শন অনুপস্থিত ২৫% কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সেবা কার্যক্রমে গতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কোনো প্রকার প্রটোকল ছাড়াই আঞ্চলিক কার্যালয়-৫ এ ঝটিকা পরিদর্শন চালিয়েছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। পরিদর্শনকালে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে- খাদ্যমন্ত্রী
দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ কাজে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ট্রাইব্যুনালে রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।
সর্বশেষ সংবাদ
ভারত তারেক রহমানকে দুই দফা আমন্ত্রণের একটি ছিল দ্বিপক্ষীয়
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।
এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তর নিয়ে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’।
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে পুলিশ সুপারকে বদলি
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইনশাআল্লাহ বা জাযাকাল্লাহ’র মতো ইসলামী পরিভাষা ব্যবহার করার পর তৈরি হওয়া বিতর্কের জেরে বদলি করা হলো ২০২১ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার বুশরা বানুকে। খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে তাকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে।
শিল্পাঞ্চলে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সংকটের পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়েছে। দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। ব্যবসায়ী নেতারা আশা করছেন, বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে বেশির ভাগ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে আসবে।
কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।










