রাজধানী ঢাকার সড়কে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুরে সোনারগাঁও হোটেলের উল্টোপাশে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ হুশিয়ারি দেন। আগামী ২৩ মার্চ পর্যন্ত এ ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘মহানগরীতে যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা ও পথচারীদের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করা হচ্ছে। রাজধানীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এমআরটি, বিআরটি, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাস্তা সংকুচিত হয়ে এসেছে।
যানজট অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। আমরা সর্বদা পরিশ্রম করে নানা উদ্যোগ গ্রহণ করে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘১৫০টি বাসস্টপ চিহ্নিত করেছি। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে রোড মার্কিং করেছি। বাসচালকদের প্রতি আহ্বান জানাই— তারা যেন যথাযথ নিয়ম মেনে যাত্রী ওঠানামা করান।
একইসঙ্গে একটি ইন্টারসেকশন থেকে আরেকটি ইন্টারসেকশন পর্যন্ত বাসের দরজাগুলো বন্ধ রাখতে হবে। পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না। যত্রতত্র যাত্রী ওঠানামানো করবেন না। তা হলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেবো।’
আছাদুজ্জামান বলেন, ১৫০টি বাসস্টপ চিহ্নিত করেছি। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে রোড মার্কিং করেছি। বাসচালকদের প্রতি আহ্বান জানাই— তারা যেন যথাযথ নিয়ম মেনে যাত্রী ওঠানামা করান। একই সঙ্গে একটি ইন্টারসেকশন থেকে আরেকটি ইন্টারসেকশন পর্যন্ত বাসের দরজাগুলো বন্ধ রাখতে হবে।
পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না। যত্রতত্র যাত্রী ওঠানামা করবেন না। তা না হলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।
আছাদুজ্জামান মিয়া বলেন, অনেক সময় পথচারীরা চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে রাস্তা পার হন। রাস্তার মাঝখানের আইল্যান্ডের কাঁটাতারের বেড়া ভেঙে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হন।
যানবাহনের মালিক ও চালকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন।
ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল করতে দেয়া হবে না। চালকদের মাসিক ঠিকাদারি ভিত্তিতে গাড়ি চালাতে দেবেন না। তা হলেই কেবল যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।
এএস





