সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। রোববার বেলা ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ও এর আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৮৩ কিলোমিটার পূর্বে মিয়ানমার সীমান্ত এলাকায়।
এমএনজে





