চট্টগ্রামের ইয়াবা সম্রাজ্ঞী আবু জাফর র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর ইয়াবা গুলো হাতিয়ে নিয়েছিলেন তার মামা আমির হোসেন(৩৫) বলে জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, এ বছরের ২৬ জুলাই বন্দুক যুদ্ধে ইয়াবা সম্রাট আবু জাফর নিহত হন। এরপর তার ইয়াবা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নেন মামা আমির হোসেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমির হোসেনের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা এক লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আমির হোসেনকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত ইয়াবা সম্রাট আবু জাফর উদ্ধার হওয়া ইয়াবাগুলোর মালিক ছিলেন দাবি করে র্যাব-৭ অধিনায়ক বলেন, আবু জাফর নিহত হওয়ার পর আমির হোসেন ইয়াবাগুলো এনে তার হেফাজতে রাখেন।
এআই





