গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়ীয়া এলাকা থেকে মাদকদ্রব্যসহ শ্রীপুরের মাওনা ইউনিয়নের শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ওয়ারেছ উদ্দিন পাঠান ও মাওনা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ শিশরকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শনিবার বিকেল তিনটার দিকে কালিয়াকৈর থানা পুলিশ তাদের ৬ বোতল বিয়ারসহ আটক করে।
আটককৃত শ্রমিকলীগ নেতা ওয়ারেছ উদ্দিন জীবন পাঠান (৩৫) জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার কল্যাণ সম্পাদক ও মাওনা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।
অপর ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ শিশির মাওনা ইউনিয়নের সলিং মোড় পাথারপাড়া গ্রামে তার বাড়ি। সে মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, শনিবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বোতল বিয়ারসহ ওয়ারেছ উদ্দিন জীবন পাঠান (৩৫) ও তার সহযোগি ফয়সাল আহমেদ শিশির (২২) কে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেড





