জেলার ভাঙ্গা-গোপালগঞ্জ হাইওয়ে রোডের মনসুরাবাদ ব্রিজ থেকে ৫৫০ পিস ইয়াবাসহ মো. রাজীব চোকদার (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর র‌্যাব-৮-এর মেজর মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

আটক রাজীব চোকদার ভাঙ্গা থানার পশ্চিম হাশেমদিয়া এলাকার মৃত নাজীম চোকদারের ছেলে বলে জানা গেছে।

এতে আরও বলা হয়, সোমবার গভীর রাতে মনসুরাবাদ ব্রিজের ওপর অপেক্ষায় থাকা রাজীব চোকদারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেআই