জেলার শরণখোলা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নমির তালুকদার (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বনদস্যু শীর্ষ বাহিনীর সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার উত্তর রাজাপুর স্লুইচগেট এলাকায় ভোলা নদীর পাড়ে শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল সালেক জানান, শনিবার সন্ধ্যায় বাগেরহাট ডিবি পুলিশের সহযোগিতায় অর্জুনবহর বাজার থেকে নমির তালুকদারকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, তার দেয়া তথ্যমতে রাতে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকেই থাকা তার বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় নমির তালুকদার নিহত ও পুলিশের ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

নিহত নমির তালুকদারের নামে বাগেরহাট ও খুলনা থানায় ১০-১২টি মামলা রয়েছে বলে জানান ওসি।

নমির তালুকদার বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহর গ্রামের বাসিন্দা ছিলেন।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই