নওগাঁর রাণীনগরে তানিয়া(১৯) নামে এক গৃহবধূ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে অত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার টুং গ্রামে এঘটনা ঘটেছে। তানিয়া উপজেলার টুং গ্রামের মাজেদের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, তানিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সকলের অজান্তে তার স্বয়ং ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, তানিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
রাব্বী/এমআর





