চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ১৮ শ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত একটা পর্যন্ত স্থানীয় কোস্ট গার্ড মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় এমভি ফারহান-০৩ নামের ওই লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড সদর দফতরের অনারারি লে. হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





