বাড়ি যেতে চাওয়ার অপরাধেসমাজ সেবা অধিদপ্তর পরিচালিত বরিশাল সরকারি শিশু সদনে (উত্তর) অনাথ ২ শিশুকে শারীরিক নির্যাতন করা হয়েছে।
এই ঘটনার গোপনে ধারণ করা ভিডিও চিত্র সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্যাতনের অভিযোগে ওই প্রতিষ্ঠানের কম্পাউন্ডার মোহাম্মদ দুলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
সিলেটে রাজন হত্যার ঘটনার পরপরই বরিশালে এই শিশু নির্যাতনের ঘটনা আবারও আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ঘটনাটি কয়েকদিন আগের হলেও সামাজিক মাধ্যমে এটি ছড়ায় সোমবার রাতে।
অজ্ঞাত একজনের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, দুইজন শিশুকে গাছের ডাল দিয়ে পেটাচ্ছেন শিশু পরিবারের বালিকা শাখার কম্পাউন্ডার মোহাম্মদ দুলাল।
মাঝে মধ্যে চড়-থাপ্পড়ও দিচ্ছেন তিনি। আর শিশুরা কান্না করছে, ‘ওমা’ বলে চিৎকার করছে ভিডিওটিতে।
এআর





