ফেনীতে পৃথক অভিযানে ৩টি বিদেশি পিস্তলসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা৷
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে শহরের মোহাম্মদ আলী ও বারাহীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়৷
আটক ব্যক্তিরা হলেন-মো. এমরান (২৬), সুমন (২৪), মীর হোসেন (৩০) ও দুলাল (৩০)৷
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শহরের বারাহীপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এমরান নামে এক যুবককে আটক করা হয়৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
অপরদিকে, বুধবার দিনগত রাতে ফেনী সদর এলাকার মোহাম্মদ আলী থেকে সুমন, মীর হোসেন ও দুলালকে ২টি বিদেশি পিস্তলসহ আটক করা হয়৷
এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি৷
এমএম





