বিজ্ঞান লেখক ও ব্লগার প্রকৌশলী অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে জনউদ্যোগ নামে একটি সংগঠন।
শনিবার বিকেলে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে উক্ত সংগঠনটি ।
কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ওয়াজদানী কোরাইশী কাজল, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে ব্লগার অভিজিৎ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসএইচ





