ফেনীতে প্রাইভেটকারের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর নবী রাসেল (৪০) উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ জানান, হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নূর নবীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে নূর নবীকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
এমবি





