মানিকগঞ্জ পৌর শহরের পৌলী এলাকায় দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে পৌলী স্কুল মাঠের পাশে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম রাকিব। সে পুরান পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং মানিকগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে রকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এসময় তার আত্মচিৎকারে লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জখম রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ রকিবুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ কি তা জানাতে পারেননি তিনি।
জেড





