মুক্তিপণের দাবিতে ৪টি ট্রলারসহ অন্তত ৫০জেলেকে অপহরণ করেছে বনদস্যু রাজু বাহিনী।
বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার ভোরে দু’দফা হামলা চালিয়ে তাদেরকে অপহরণ করে বনদস্যু রাজু বাহিনী।
শরণখোলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বঙ্গোপসাগরের সোনারচরে জেলেরা ইলিশ ধরাকালে অপহরণ করা হয়।
এই সময় জেলেদের মারধর করে কয়েকটি নৌকা ও ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ লুটে নিয়ে যায় দস্যুরা।
এছাড়া মুক্তিপণের দাবীতে দস্যুরা ৪টি ফিসিং ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ী বরগুনা ও চট্টগ্রামে। এদিকে বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের তালতলি এলাকায় ডাকাতির প্রস্ততিকালে রাজু বাহিনীর দু’সদস্যকে আটক করে কোস্ট গার্ড।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





