খাগড়াছড়ির গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০১৮ সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার হলরুমে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদিন -এর সভাপতিত্বে আয়োজিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বর্তমান প্রজন্মমে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আনিসুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা খোরশেদুল আলম, বড়পিলাক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাশেম, প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক প্রমুখ।
পরে উপস্থিত অতিথিরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গির আলম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ইউছুফ, শামসুল হক, বাবুল হোসেন, সাংবাদিক আব্দুল আলী, শাহ আলম, দিদারুল আলম, ডা. রফিকুল ইসলাম, নাজমুল হক, মাও. জসিম উদ্দিন, মাও. শামসুল আলম, মাও. জামাল উদ্দিন, মাও. মো: উল্লাহ, মাও. আবুল কাসেম, শাহিনুর বেগম, সেলিনা বেগম, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক নুরুননবী প্রমুখ।
আবু বকর/এমবি





