ভাটিয়ারিতে রেল সেতু মেরামতের পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সীমিত আকারে শুরু হয়েছে। দীর্ঘ ৬ ঘন্টা চট্টগ্রাম বিচ্ছিন্ন থাকার পর পুনরায় চালু হয় রেল যোগাযোগ।
সমুদ্রে নিম্নচাপের ফলে সারা দেশের মত চট্টগ্রামেও টানা বর্ষণ হয়েছে। প্রবল বর্ষণের ফলে রেল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
৬ ঘন্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু





