২০ দলীয় জোটোর ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর মধ্যে বিএনপির আটজন ও জামায়াত-শিবিরের তিনজন কর্মী রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, আটক ব্যক্তিদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ইআর