রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন-মাকসুদা খাতুন (৪০) ও নিলুফার বেগম (৩৩)।

মঙ্গলবার (০৭ জুন) এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজধানীর কোতয়ালি থানার বাদামতলী এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে মাকসুদাকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় নিলুফার বেগম নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের স্বামীর নাম বিল্লাল হোসেন।

নিহতের ভাই ফারুক হোসেন জানান, স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

পরে তাকে ‍উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীসহ তালতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিয়ষটি নিশ্চিত করেছেন।

ওএফ