টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর আরো জানায়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে।
আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।
এআর





