রাজধানীর ফার্মগেটে একটি হোটেলে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তফিজুল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করেছে র‌্যাব-২।

বুধবার বিকাল ৪টায় রাজধানীর শেরে বাংলানগর থানাধীন ফার্মগেটের হোটেল নিউ স্টারে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফেরদৌসী রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউ স্টার হোটেল অ্যান্ড কাবাবে অভিযান চালানো হয়। হোটেলের দোতলার উত্তর পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছিলো। এমন সময় ইয়াবা বিক্রিকালে তফিজুল ইসলামকে এক হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

র‌্যাব জানায়, আটককৃত তফিজুল ইসলাম কুমিল্লা হোমনা উপজেলার রামপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএইচ