পুলিশ স্বাবাভিকভাবে জনগণের বন্ধু হিসেবেই পরিচিত । যদিও অনেকের কাছে এ পরিচয়টি বিভিন্ন কারণে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। নিয়ম কানুনের তোয়াক্কা না করা, বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমের সঙ্গে জড়িয়ে যাওয়ায় প্রাপ্য সম্মান টুকুও পুলিশকে অনেকে করতে চায় না বরং জনগণ তাদেরকে এড়িয়ে চলতেই সাচ্ছন্দ্যবোধ করে। এরকম একটি ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলামোটর ওভারব্রীজের উত্তর পশ্চিম পাশে।

মিরপুর থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জ অভিমুখি ‘হিমাচল পরিবহনে’র একটি বাস কাওরান বাজারের সার্ক ফোয়ারা পার হয়ে আসার পর পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কোন বাসের ক্ষয়-ক্ষতি হয়নি।

পরে পুলিশ সদস্যরা বাস থেকে নেমে ওই বাসের ড্রাইবারকে মারধর করতে চেষ্টা করলে যাত্রীরা বাধা দেয়। এতেই ঘটে বিপত্তি। পুলিশ সদস্যদের আচরণে বাসের যাত্রীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। তারা বলে যাত্রী বোঝাই একটি বাসের ড্রাইবারের গায়ে আপনারা হাত তুলতে আসছেন কেন? আপনারা আইন পরিপন্থি কাজ করতে চলছেন। এসময় পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুল মজিদের উপস্থিতিতে যাত্রীদের সঙ্গেই তর্কে জড়িয়ে যায় পুলিশ সদস্যরা।

এ ঘটনায় এক সংবাদ কর্মী ছবি তোলার জন্য তার মোবাইল বের করলে এক পুলিশ সদস্য তার মোবাইলটি নিয়ে যায়। বলতে থাকে আপনি ভিডিও করছেন কেন? মোবাইলের জন্য গেলে তার উপরও ক্ষিপ্ত হয় তারা। পরে সাংবাদিক পরিচয় দিলে তার মোবাইল দেয়া হয়। আপনারা ড্রাইবারের ওপর ক্ষিপ্ত কেন? এমন প্রশ্ন করা হলে পুলিশের এক সদস্য বলেন, সে আমাদের গাড়ির সঙ্গে লাগিয়েছে। ট্রাফিক ডেকে মামলা করার সুযোগ আছে বললে ওই সদস্য আর কোন উত্তর  দেন  নি।

পরে এক যাত্রী পুলিশের আচরণের বিরাধিতা করে বাস থেকে নেমে গেলে তাকে ঘিরে ধরে পুলিশ সদস্যরা। সংবাদ কর্মীসহ সেখানে উপস্থিত উৎসুক জনতার অনুরোধে তাকে হেনস্থ করা থেকে বিরত থাকে এবং পরে চলে যায়।

পুলিশের এরকম আচরণে উপস্থিত জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।