নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলাধীন নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে মোঃ বেছন (২৩) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জাহাজমারা আমতলীর ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে।

এছাড়া ট্রলারে থাকা মোঃ সোহাগ (২৩) নামক এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি আমতলী বাজার এলাকার মোঃ জাবের হোসেনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাটি নিশ্চিত করে বলেন, হাসান মাঝির মাছ ধরার ট্রলারটি প্রবল স্রোতে হঠাৎ ডুবে যায়। পাশ্ববর্তী একটি ট্রলার এসে ১১ জনকে জীবিত উদ্ধার করে। এক ব্যক্তি মৃত্যু এবং একজন নিঁখোজ রয়েছেন।

এমআর