মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান জনাকীর্ণ আদালতে আসামীর অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ গোয়ালঘরে বেঁধে রাখে স্বামী আলমগীর।পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ আসামী আলমগীরকে গ্রেপ্তার করে।মামলায় আদালত ২০জনের সাক্ষ্য গ্রহণ করে।গত ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আসামী আলমগীর ৬ মাসের জামিন নিয়ে পলাতক রয়েছে।

এমই