শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সোয়া নয়টায় তাকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লা জেলায়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত সোনার ওজন প্রায় দুই কেজি। দাম প্রায় কোটি টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন জাকির হোসেন নামের ওই যাত্রী। তিনি রুটি তৈরি করার মেশিনে ১৭টি সোনার বার ভরে রাত সোয়া ৯ টায় গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। সন্দেহ হওয়ায় শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাঁর মালপত্র তল্লাশি করে এসব সোনা উদ্ধার করেনে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ
[/b]