গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের চৌ-মাথা মোড়স্থ প্রশস্থ করণ ও যানযট নিরসনের লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য “নিরাপদ সড়ক চাই” (নিসচা) সাদুল্যাপুর শাখা কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে ইউএনও আব্দুল্লাহ আল মামুন তালুকদার অবৈধ স্থাপন কারীদেরকে নোটিশ প্রদান করেছে।
প্রাপ্ত নোটিশপত্রে জানা যায়, সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়ক, ধাপেরহাট সড়ক ও তুলশীঘাট সড়কের শহরের চৌ-মাথা মোড়ের আশ-পাশের সরকারী রাস্তার উভয় পার্শ্বে গড়ে তোলা অবৈধ স্থাপন কারীদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী ৮ মার্চ তারিখের মধ্যে অপসারণ করার জন্য নোটিশ প্রদান করেন ইউএনও।
“নিরাপদ সড়ক চাই” (নিসচা) সাদুল্যাপুর শাখার আহবায়ক খোরশেদ আলম বলেন, অতিদ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চৌমাথা মোড়টি যানজট মুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, নোটিশ প্রদান করা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করেননি। তবে ১৬ মার্চ সরকারী ভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।
এমআইএস।





