বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানীসহ ১৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাত ১০টায় শহরের সুত্রাপুর এলাকার রিয়াজকাজী লেনের একটি বিল্ডিং এর ৪র্থ তলায় নোবেল টেকনলজি এন্ড ইন্সটিউটের কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ডিবি ও সদর থানা পুলিশের একটি দল ওই বিল্ডিং এর ৪র্থ তলায় অভিযান চালায়। সেখানে আধা ঘন্টার বেশি সময় পুলিশ তল্লাশী চালায়। পরে সেখান থেকে উপস্থিত ১৬ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আটককৃতরা সেখানে গোপন বৈঠক করছিল। তারা সকলেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





