রাজধানীতে কর্মরত পুলিশ স্পেশাল ব্রাঞ্চ ও দাপ্তরিক সদস্যদের কৃতি সন্তানদের সম্মাননা প্রদান করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সের টেলিকম অডিটরিয়ামে কৃতি সন্তানদের এ সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্পেশাল ব্রাঞ্চের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কৃতি সন্তানদের ক্রেস্ট, সার্টিফিকেট, ডিকশনারী ও বৃত্তি প্রদান করেন।
বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডিশনাল আইজিপি এসবি'র সহধর্মিনী মিসেস হাবিবা হোসেন, ডিআইজি সিটি এসবি মো. মোশাররফ হোসেন ভূঞা পিপিএম, ডিআইজি (প্রশাসন ও অর্থ) মীর শহীদুল ইসলাম পিপিএম, ডিআইজি (পলিটিক্যাল) মাহবুব হোসেন পিপিএম, বিপিএম (সেবা), ডিআইজি (প্রটেকশন) রফিকুল ইসলাম, কমান্ড্যান্ট, এসবি ট্রেনিং স্কুল জনাব ইয়াসমিন গফুর পিপিএম (সেবা) এবং কৃতি সন্তানদের সম্মানিত অভিভাবক ও কৃতি সন্তানবৃন্দ।
মেধাবী সন্তানদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করার লক্ষ্যে সর্বমোট ১৭৬ (একশত ছিয়াত্তর) জন জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি সন্তানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে কোরআনে হাফেজ ০২ জন, পিএসসি ৪৭ জন, জেএসসি ৪৩ জন, এসএসসি ৩৮ জন, ও-লেভেলস-০২ জন, এ-লেভেলস-০১ জন, এইচএসসি-২৮ জন ও স্নাতক ও স্নাতকোত্তর তদুর্ধ্ব ১৩ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেইউ/জেআই





