সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। পরে তেলের ট্রেনটি উদ্ধার করলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

 

এবিএস