ঢাকার ধামরাইয়ের চৌহাট দক্ষিণ পাড়ায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় ওই বাড়িতে থাকা নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ ৪ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এ সময় বাধা দিলে ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হন, বাড়ির গৃহকর্তা মহিউদ্দিন রফিক। এছাড়াও আহন হন, বাড়ির সদস্য সোহেলসহ আরো ১০ জন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

এদিকে, ডাকাতির খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা জায়, ঢাকার ধামরাইয়ের চৌহাট দক্ষিণ পাড়ায় মহিউদ্দিন পীর সাহেবের ছেলে প্রবাসী মো. নাছির উদ্দিনের বাড়িতে ভোর রাতে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। কলাবসিবল গেটের তালা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এরপর নগদ দুই লাখ টাকা, ৯ ভরী স্বর্ণালংকার, ১১ ভরী রূপা ও ৩টি মোবাইল সেটসহ প্রায় ৪ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে এলাকায় কয়েক রাউন্ড ফাকা গুলি করে পালিয়ে যায়।

এসএইচ