রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির সদস্য আবদুর রহমান।
এছাড়া রাজউকের আগের চেয়ারম্যান বজলুল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজউকের নতুন চেয়ারম্যান নিয়োগের আদেশ জারি করা হয়।
আবদুর রহমান ২০১৫ সালের এপ্রিলে রাজউকের সদস্য হিসেবে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজার) সদস্য (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করেন।
এমবি





