জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য আসনে (রংপুর-৩) উপনির্বাচনের তফসিল ১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য জানিয়েছে।
এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে, উপনির্বাচন উপলক্ষে রোববার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি।
মঙ্গলবার পর্যন্ত মাত্র একটি ফরম বিক্রি হয়েছে। ফরমটি কিনেছেন রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
এরশাদপুত্র এরিককে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এমআর





