ব্যাপক উৎসাহ উশুীপনার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ১৫ বছরে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা, র‌্যালী ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

সোমবার (৩ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে এনটিভি জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সেক্রেটারি এস এম উমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবিণ রাজনীতিবিদ, সাবেক গণপরিষদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, টিভিজার্নালিস্ট এসোসিএশনের সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দৈনিক বাংলার দিন সম্পাদক বখসী ইকবাল, দিপ্ত টিভি জেলা প্রতিনিধি বখসী মিছবাহুর রহমান, বাসস জেলা প্রতিনিধি ডা: সাদিক আহমদ, দি ঢাকা ট্রিবিউন প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, সৈয়দা সানজিদা সারমিন, রেডীও পল্লী কন্ঠের আলামিন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, নিউজ টুডে প্রতিনিধি মো. মোস্তফা, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, গৌসুল হোসেন, বাংলা ট্রিভিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহেদ আহমদ, যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন, আব্দুল কাইয়ুম, মাহমুদ এইচ খান সহ এনটিভি পরিবার, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রেডীও পল্লী কন্ঠে কর্মরত সদস্যবৃন্দ।

আশরাফ/এমবি