করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জন।

একই দিনে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন। ‌

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন এবং ব‌রিশালে ১ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাসায় ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১২টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৩৩১টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ এবং এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৪১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৪১ জন (৭৬ দশমিক ৯১ শতাংশ) ও নারী ১ হাজার ৩৬৪ জন (২৩ দশমিক শূন্য ৯ শতাংশ)।

এমবি