নেত্রকোনা জেলার আটপাড়ায় অজ্ঞাতনামা আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আটপাড়ার কুলশ্রি গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা এই নারীকে গলায় পরনের কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশ ফেলে রাখে। সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমকে





