চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া কেজি ওজনের ১০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।
সোমবার সকাল ৭টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীকে সন্দেহবশত তল্লাশি চালিয়ে তার শরীর থেকে বারগুলো উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার শাহাদাত জামিল বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রী বিমানবন্দর ত্যাগ করার সময় সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে তল্লাশি করা হয়।
এই সময় ওই যাত্রীর শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে রাখা ১০ টি সোনার বার উদ্ধার করা হয়। তবে তিনি ওই যাত্রীর নাম জানাতে পারেননি।
এআর





