চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ইউনুস নামে ৬২ বছর বয়সী এক হজযাত্রী মারা গেছেন।
শনিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ইউনুস চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়ার বাসিন্দা।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ইমিগ্রেশন) মো. মিজানুর রহমান জানান, ভোর রাত সোয়া ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীকে নিয়ে হজ্বে যাওয়ার কথা ছিল মো. ইউনুসের।
রাত ১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের চিকিৎসক তাকে চিকিৎসা দেন। রাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে ৫৮ জন হজ্বযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রায় ৪ ঘণ্টা বিলম্বে সকাল ৭টার দিকে চট্টগ্রাম ছেড়ে গেছে বলে তিনি জানান।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





