পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিকাবাড়ি গ্রামে বজ্রপাতে আলী হোসেন শরীফ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত আলী হোসেন শরীফ কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা।
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলাল হাওলাদার জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে আলী হোসেন শরীফ মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওএফ





