হবিগঞ্জে ম্যাক্সি-বাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার সায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের ধুলিয়াখালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচন জানা যায়নি।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, ভোরে ম্যাক্সিটি শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ সদরে আসছিল।
পথে ম্যক্সিটি ধুলিয়ারখাল এলাকায় এলে হবিগঞ্জ শহর থেকে সিলেটগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১০ জন। হতাহতরা সবাই টেম্পোযাত্রী ছিলেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





