মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলস্টেশনের অদূরে ছকাপনে ট্রেনেকাটা পড়ে এক (৩০) যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে জানান, বৃহস্পতিবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা পুলিশকে খবর দিলেও কেউ এগিয়ে এসে মৃতদেহটি রেললাইন থেকে সরায়নি। ফলে ট্রেনের চাকায় কেটে মৃতদেহটি ছিন্ন-বিছিন্ন হয়ে গেছে। দূর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পুলিশের পৌঁছাতে দেরি হয় বলেও জানান তিনি।

তিনি জানান, মৃতদেহটি ছিন্ন-বিছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে উঠেছে।

এছাড়া এটি হত্যা না আত্মহত্যা তাও বোঝার কোনো উপায় নেই বলেও জানিয়েছেন তিনি।

ময়নাতদন্তের জন্য মৃহদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ