টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এসময় ওই পরিবারের আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই ইউনিয়নের হাতিলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল রানা জানান, এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ৭৯৮ নম্বর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি ও তার বড় ছেলে আহত হয়। নিহত হন তার স্ত্রী ও আরেক শিশু পুত্র। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের বাড়ি ময়থা গ্রামে।

এমবি