ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউপির ইয়াকুব পুর গ্রামের চারা বান খালের উপর নির্মিত ব্রিজের র্যালিং ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে গ্রামবাসী।
স্থাণীয় ইউপি সদস্য দিনেশ চন্দ্র সেন জানান এ খালের উপর ব্রিজ নির্মানের কিছুদিন পর র্যালিং ভেঙ্গে পড়ে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কোন ফল হয়নি। কলেজ পড়–য়া ছাত্র আরমান আলী বলেন এই ব্রিজের উপর দিয়ে ভারী যান বাহন চলাচল করেনা।
এক সঙ্গে ১০-১২ জন চলাচল করলে ব্রিজটি কেঁপে ওঠে। ট্রাক চালক আলমগীর হোসেন অভিযোগ করে বলেন নির্মান কাজে ফাঁকি দেয়ায় এটি অল্প সময়ে দূর্বল হয়ে পড়েছে। স্কুল ছাত্রী সাবিনা ইয়াসমিন জানায় ব্রিজে র্যালিং না থাকায় তারা ঝুঁকি নিয়ে স্কুলে যায়।
এ ব্যাপারে সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল জানান ব্রিজ নির্মানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
সোহেল/এআই





