চট্টগ্রামের তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের ১১ কর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, চলমান হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার সীতাকুন্ড, লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের ১০ জন এবং বিএনপির একজন কর্মী রয়েছে।
কেএইচ





