যশোরের স্থলবন্দর বেনাপোলের দূর্গাপুর গ্রামের জনৈক নাজমুল হোসেন মুকুলের বিরুদ্ধে বসতভিটা জবরদখল করে উচ্ছেদের প্রতিবাদে শনিবার সকালে বেনাপোল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার।

স্থানীয় প্রভাবশালী মহল ও পুলিশের সহযোগিতায় বসতবাড়ি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পরিবারের।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ভিটার প্রকৃত মালিক আনোয়ার হোসেন খোকনের বৃদ্ধ মা রিজিয়া খাতুন লিখিত অভিযোগ পত্রে বলেন, মুকুল তাদের কাছ থেকে ৫ শতক জমি ৮ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেছে।

পরবর্তীতে বাড়ির সীমানা বাড়াতে মুকুল বিভিন্নভাবে চাপ ও জীবন নাশের হুমকি প্রয়োগ করে আসছে। এ বিষয়টি আদালতে বিচারাধীন ও ১৪৪ ধারা জারী থাকা সত্ত্বেও মুকুল প্রায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তার পরিবারের উপর হামলার চেষ্টা করছে। তাদেরকে বারবার অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তাদের এবং পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য প্রশাসন মানবধিকার সংগঠনের সহযোগীতা কামনা করা হয়। অব্যাহত চাপের মুখে তাদের পরিবারের এক সদস্য গত ২দিন আগে হার্ট এ্যাটাকে মারা গেছে বলে জানান পরিবারের সদস্যরা।