সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সকল ইমাম, পুরোহিত ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তিতা রাখেন সাতক্ষীরা - ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।

তিনি বলেন, " বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের জীবন এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ পেয়েছি। প্রয়োজন হলে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও একবার রক্ত দিয়ে এদেশ থেকে জঙ্গিবাদ সমূলে উৎখাত করবো "।

এসময় উপস্থিত ছিলেন জনাব, আবু সায়েদ মোঃ মনজুর আলম উপজেলা নির্বাহী অফিসার,মোঃ আহসানউল্ল্যাহ শরিফী,সহকারী কমিশনার ভূমি,জনাব,এস এম মহসীন উল-মুলক,উপজেলা চেয়ারম্যান,ভারপ্রাপ্ত,নূরজাহান পারভীন ঝরনা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শ্যামনগর থানার, অফিসার ইনচার্জ এনামুল হক শ্যামনগর উপজেলার সকল ইমাম, পুরোহিত ও জনপ্রতিনিধি গণ।

সোহেল/এসএম