মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সামাল আহমদ জিতুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। জিতু মুসলিম কোয়ার্টার এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার দুপুরে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় থাকে গ্রেফতার করা হয়।
এমকে





