সারা দেশে ২৮টি আইটি পার্ক হবে । শীগ্রই চট্টগ্রামের বাকলিয়ায় এলাকায় ১৪ একর জমির উপর ভবিষ্যৎ বিশ্বেও বেঙ্গালোর একটি সফটওয়্যার পার্ক হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার(১৭ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল রুমে দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং মেলা’র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন,বাংলাদেশে বর্তমানে স্মার্ট ফোনের সংখ্যা ২ কোটি ৯০ লাখ। অনুষ্ঠানে হাত তালি কমে যাওয়ার কারণ সবার হাতে স্মার্ট ফোন। হাত তালি কমলেও আমরা কিছু মনে করি না এটা বিরাট সাফল্য বলে অনুষ্ঠানে আগত তরুণদের হাসালেন পলক।
‘চট্টগ্রামে এমন অনেক ফ্রি লেন্সার আছে যাদের মাসিক আয় ১ হাজার ডলারেরও বেশি।২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর সন্তান ও তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় চালু করেন।’
পলক আরো বলেন,আমরা সজিব ওয়াজেদ জয়কে ‘আর্কিটেক অব ডিজিটাল বাংলাদেশ’কেন আর্কিটেক অব ডিজিটাল বাংলাদেশ সজিব ওয়াজেদ জয়। একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একটা ডিজিটাল ইকোনোমি গড়ার জন্য ৪টি পিলার দরকার। ডিজিটাল সরকার,কানেক্টিভিটি,হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট(দক্ষ মানব সম্পদ তৈরী করা),সফটওয়্যার ইন্ডাষ্ট্রি গড়ে তুলা।
পলক বলেন,তরুণরা যাতে বিদেশে গিয়ে কাজ না করতে হয় দেশের মধ্যে কর্মসংস্থান তৈরী হয় সে জন্য সারা দেশে ২৮টি আইটি পার্ক করছি।
চট্টগ্রামের বাকলিয়ায় ১৪ একর জমির উপর ভবিষ্যৎ বিশ্বের বেঙ্গালোর মতো আইটি ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’তৈরী করছি ।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন,সজিব ওয়াজেদ জয় আমাদের নির্দেশনা দিয়েছেন ২০১৮ সালের মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমরা হাইস্পিড ফাইবার অপটিকস ব্রডবেন্ড কানেক্টিভিটিতে নিয়ে যাওয়ার জন্য । আমরা কাজ করছি। তখন গ্রামের ইউনিয়নে বসে একজন তরুণ-তরুণী আউট সোসিং করতে পারবে। তারা ইউরোপ, আমেরিকা, জাপান থেকে বড় বড় কোম্পানী ডোনারের সাথে কাজ করে আয় করতে পারবে।
‘তরুণরা আমাদের সম্পদ হতে পারে আবার বোঝা ও হতে পারে। ৯০ শতাংশ জনগোষ্ঠী যাদের বয়স ২৫ এর নিচে তাদেরকে আমরা সম্পদে পরিণত করবো।’
চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম,বিভাগীয় কমিশনার মো.রুহুল আমীন.রবি আজিয়াটা লিমিটেডের চীফ কর্পোরেট এন্ড পিপল অফিসার মতিউর ইসলাম নওশাদ, সাংসদ ওয়াসিকা আয়েশা খান।
মাসুম/ এআই





