ঘুমের ডিস্টার্ব করায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী এলাকায় হিল আনসার ক্যাম্পে সৈনিকের গুলিতে আমির হোসেন (৫৫) নামে এক নায়েক নিহত হয়েছে।

নিহত আমির হোসেন পানছড়ির লোগাং’র ইসলামপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অস্ত্র ও গুলি নিয়ে পালিয়েছে সৈনিক রফিকুল ইসলাম।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাৎ হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম ক্যাম্পে ঘুমাচ্ছিলেন।

এ সময় নায়েক আমির হোসেনসহ আরো কয়েকজন ক্যাম্পের পাশে বসে গল্প করছিলেন। রফিকুল ইসলামের ঘুমের সমস্যা হওয়ায় সে বের হয়ে বাকীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় অন্য সদস্যরা প্রতিবাদ করলে তার ব্যবহৃত থ্রী নট থ্রী অস্ত্র বের করে গুলি করে দেয়ার হুমকি দেয়। তাকে নিভৃত করতে এগিয়ে আসলে নায়েক আমিরকে লক্ষ করে গুলি চালিয়ে দেয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রফিক অস্ত্র ও ৮৪ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। এদিকে লাশ উদ্ধারে ঘটনাস্থলের দিকে যাচ্ছে পুলিশ।

এসএইচ