ডাকাতদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ছেলে। শুক্রবার ভোররাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আতলরা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ আকন্দ মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত ছেলের অবস্থাও আশঙ্কাজনক।

আহত মেয়ে গাজীপুর সদর হাসপাতালে মারা যান। মা ও ছেলেকে ঢাকায় নেয়ার পথে মারা যায় মা। ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

জেএ