পর্নোগ্রাফির ঘটনায় কুষ্টিয়ার সেই পান্না মাস্টারকে দুই মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম মাহমুদা খাতুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ রায় দেন।
মামলায় অপর তিন আসামি প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, মনোয়ার হোসেন মনো ও আওলাদ হোসেন দুলালকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
এমএইচ





